এসময় তিনি বলেন, "জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে আমাদের প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন ও সচেষ্ট হতে হবে।"
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান এবং ১৯নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার সুমনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালে সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনসচেতনতার জন্য আবদুস সাত্তার সুমন বলেন, "ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের এলাকার মানুষকে নিরাপদ রাখতে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এই মশক নিধন অভিযান। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমাদের এই সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় মশার উপদ্রব কমাতে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এস











