বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহামেদ, সাবেক ছাত্রদলের সাংগঠনকি সম্পাদক আনিসুররহমান তালুকদার খোকনসহ নিখোঁজ নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ-মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার দুপুরে ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিজয়নগর এলাকায় এই মিছিল বের হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক থেকে শুরু করে পুরানা পল্টনে এসে শেষ হয়। এসময় পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনকি সম্পাদক মিজানুর রহমান সুমন, গোলাম আযম সৈকত, নাছির উদ্দিন শাওন, সাঈদুর রহমান রয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইব্রাহিম সাগর, কেএম সাখাওয়াত হোসাইন, সালাউদ্দিন, শাহরিয়ার অহমেদ, জুবায়ের হোসেন আক্কাসসহ ২০/২৫ জন নেতাকর্মী।

এমকে