বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, জনগনের ভোটে নয় বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে অস্ত্রের জোরে।
আজ (সোমবার) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিকেল সাড়ে চারটার দিকে বেগম জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যের শুরুতেই বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ৫ জানুয়ারির ভোটের নানা অনিয়ম তুলে ধরেন।
জাল ভোট ও ভোটারবিহীন নির্বাচন নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বেশ কয়েকটি খবরের কপি হাতে নিয়ে তার শিরোনাম পড়ে শুনান বেগম জিয়া।
তিনি অবিলম্বে প্রহসনের ১০ম জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনেরও দাবি জানান।
রাজনীতি
'ভোটে নয়, অস্ত্রের জোরে ক্ষমতায় এসেছে আ. লীগ'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, জনগনের ভোটে নয় বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে অস্ত্রের জোরে।