যশোরে ৮বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করেছে দুর্বত্তরা। নিহত সাবিনা ইয়াসমিন সদর উপজেলার এড়েন্দা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং তৃতীয় শ্রেণীর ছাত্রী। রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ বাড়ির পাশে একটি পটল ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, সন্ধ্যায় সাবিনা ইয়াসমিন বাড়িতে পড়াশুনা করছিল। এ সময় তাদের বাড়িতে আসে একই গ্রামের আনোয়ার ও লাভলু। পরে তারা শিশুকে ফুসলিয়ে স্থানীয় মাঠে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটির মৃত্যু হয়।
রাতে মেয়েকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশের মাঠে আনোয়ারের পাট ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অপরাধীদের আটকের জন্যে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি এমদাদুল হক।
[b]যশোর, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]