জিয়া আধুনিক গণতান্ত্রিক চিন্তাধারা মডেল হিসেবে আবির্ভূত হয়েছিলেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁন বলেছেন জিয়ার গণতান্ত্রিক ধারায়ই অগ্রসর হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত‘ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী'র আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, দক্ষিণ এশিয়ার দেশ সমূহের মধ্যে উন্নয়নের সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা করছেন মোদি তা অনেক আগেই শুরু করেছিলেন জিয়া।
রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নয় ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কে বিশ্বাস করি বলে মোদির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মানুষে মানুষে যদি সুসম্পর্ক স্থাপন না হয়, তাহলে সরকারে সরকারে যে সম্পর্ক তা স্থায়ী হতে পারে। যা কিনা জিয়াউর রহমান অনেক আগেই উপলব্দি করেছেন।
তিনি বলেন, দেশে কথা বলার স্বাধীনতা নেই। বর্তমানে দেশে থম থমে পরিবেশ বিরাজ করছে।
আয়োজক সংগঠনের ঢাকা জেলার সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ড. আব্দুল মান্নান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জিয়াউর রহমান।
এমএ/ এআর





