দেশের চলমান পরিস্থিতিতে দলীয় অবস্থান তুলে ধরতে আজ (৮ নভেম্বর) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ‍কার্যালয়ে বেলা ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জরুরি সংবাদ সম্মেলনের বিষয়টি সোমবার (০৭ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতি ও ৭ নভেম্বরের সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপি প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে, পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আবেদন করে। তবে এ পযর্ন্ত তারা সমাবেশের বিষয়ে অনুমতি পায়নি ।


এমএনজে