দেশের গুম ও খুনের সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপির সহযোগিতায় দেশের শান্তি বিনষ্টের লক্ষ্যে একটি চক্র গুম ও অপহরন করছেন। গতকাল শীতালক্ষ্যা নদী থেকে যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা সবাই আওয়ামী পরিবারের সদস্য। এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা জড়িত।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রীকে সন্ত্রাস ও নৈরাজ্যের নেত্রী উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের শাসন আমল থেকে বিএনপি খুন ও গুমের রাজনীতি শুরু করেছে। বর্তমানে খালেদা জিয়ার নেতৃত্বে তা অব্যহত রয়েছে। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি ও তত্ত্ববধায়কের ৭ বছরে সাড়ে ৮ হাজার গুম ও খুন হয়েছে।
তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়া বিভিন্ন সময় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর শৃঙ্খলা ভাঙ্গার জন্য উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি ঘাপটি মেরে আছে। তারা ২০১৩ সালের মত জামায়াতকে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাই দেশবাসী সবাইকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নারায়ণগঞ্জের মেয়র আইভী রহমান গণমাধ্যমকে বলেছেন ‘নারায়নগঞ্জের সকল হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমান জড়িত’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কিনা তা খতিয়ে দেখতে হবে।
নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড দলীয় কারণে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। এ মুহুর্তে সরাসরি কিছু বলা যাচ্ছে না। তবে গুমের সঙ্গে জড়িতরা যে বর্ণের বা দলেরই হোক না কেন আমরাও চাই এর সঠিক হোক।
[b]ঢাকা, এমআর, ১ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
নারায়ণগঞ্জের গুম-খুনের সঙ্গে বিএনপি জড়িত: হাছান মাহমুদ
দেশের গুম ও খুনের সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির সহযোগিতায় দেশের শান্তি বিনষ্টের লক্ষ্যে একটি চক্র গুম ও অপহরন





