বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের মোহাম্মদ নাজমুল গাজীকে রাজধানীর পুঙ্গ হাসপাতালে দেখতে গিয়ে এই ঘোষণা দিয়ে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৫০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেন। এসময় ড. মাসুদ আহত নাজমুলের শারীরিক খোঁজ খবর নেন।
জানা যায়, নাজমুল গাজী গত রোববার চট্রগ্রামের ইপিজেড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। ঐ দুর্ঘটনায় নাজমুলের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য পুঙ্গ হাসপাতালে আনা হয়। খবর পেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ ছুঁটে যান হাসপাতালে। দায়িত্বরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে ড. মাসুদ, নাজমুলের চিকিৎসার পাশাপাশি আত্মকর্মসংস্থানের দায়িত্ব নিয়ে বলেন, আমৃত্যু দেশ ও মানুষের সেবা করে যাবো।
প্রেসবিজ্ঞপ্তি// এমএইচ





