বিএনপি নীল নকশা একে আওয়ামী লীগ নেতাদের হত্যার মিশনে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকালে রাজধানীর রামপুরায় মে দিবস উপলক্ষে মোটরচালক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তাদেরকে থামান। না হলে জনগণ আপনার (খালেদা জিয়া) গুলাশানের বাড়ি থেকে আপনাকে উচ্ছেদ করবে।
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছিলেন ‘এটা ওটা চিনলেই ড্রাইভার হওয়া যাবে’ এ বক্তব্যে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তখন আমি তাকে বলেছিলাম, আপনি এটা না বলে বলতে পারতেন, সব সাবজেক্টে ফেল করে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। তাহলে ড্রাইভার হতে মেট্রিক পাশ লাগবে কেন?
আওয়ামী মোটরচালক লীগের রামপুরা থানা সভাপতি রিপন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া,মটরচালক লীগের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন, সংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]