তিনি এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোআ করেন, আল্লাহ যেন দ্বীনের এই খাদেমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন ও তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুমা কামরুন নাহার কুসুম বুধবার (৯ নভেম্বর) সকাল ৮:৪৫টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি শ্বাসকষ্ট জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এমআই





