বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে দু'দিনের কর্মসূচি ঘোষণা করেছে শোকাহত ছাত্রদল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান আজ এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী বৃহস্পতিবার বাদ আসর নয়াপল্টনের কার্যালয়ের সামনে এবং শুক্রবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমূহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদক উক্ত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিট সমূহকে নির্দেশ প্রদান করেছেন।

এআর