তিনি বলেন, ‘বেড়াইদ ও সাতারপুল এই দুইটা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে। সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে সবকিছু মিলিয়ে প্রচুর ভোটার আসছেন, তারা ভোট দিতে চাচ্ছেন। এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাচ্ছি।’
নাহিদ বলেন, ‘ঢাকা- ৮, নোয়াখালী-৬, কুড়িগ্রাম-২ আসনে অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী এবং তার সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা সবাইকে আহবান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন। কারণ ভোটারদের উপস্থিতি সবকিছু নির্ধারণ করবে। জয় পরাজয়ের থেকে বড় কথা হচ্ছে সুষ্ঠ নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারছি কিনা এটাই এখন মূল লক্ষ্য।’
এস