বিএনপিকে স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন।
মঙ্লবার দুপুরে মতিঝিলের ওয়াপদা ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রমিক কর্মচারি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ এ সভার আয়োজন করে।
হানিফ বলেন, বিএনপি যখন বলে তারা মুক্তিযোদ্ধাদের দল, তখন মনে খুব কষ্ট লাগে। জিয়াউর রহমান মনে প্রাণে মুক্তিযোদ্ধা নন, তা না হলে বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি পূনর্বাসন করতেন না। আর খালেদা জিয়া গোলাম আজমকে দেশে আনতেন না।
হানিফ বলেন, মেজর রশিদ ও ডালিম যখন বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে তখন জিয়াউর রহমানের অনুমতি চায়, তখন জিয়া তাতে সায় দিয়েছেন। আর রাজাকার শাহাজিদকে প্রধানমন্ত্রী বানিয়ে তিনি জিয়া প্রমাণ করেছেন যে, তিনি স্বাধীনতা বিরোধী।
দেশে বিএনপি'র কোনো অর্জন নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি'র অর্জন শুধু জঙ্গীবাদ. দশ ট্রাক অস্ত্র, দূর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ণ আর দূর্নীতির বর পুত্র তারেক রাহমান। বিএনপি যদি দেখাতে পারে তারা কোনো উন্নয়ন করেছে দেশের তাহলে বিএনপি'কে সহযোগিতা করবেন বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সল্প সময়ে বঙ্গবন্ধু ঢেলে সাজিয়ে ছিলেন। তখন যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল তার আজ স্বীকার করে সে সময় বঙ্গবন্ধুকে সহযোগিতা না করে তারা ভুল করেছে।
পানি উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি মোল্যা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। এছাড়া অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ইআর





