যুক্তরাষ্ট্র সফররত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ভারতে কংগ্রেসের দূর্নীতি ও দু:শাসনে অতিষ্ঠ হয়ে ভারতের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের অবস্থাও কংগ্রেসের মত হবে। অচিরেই জনপ্রতিরোধের মুখে কংগ্রেসের মতই আওয়ামী লীগের করুণ বিদায় নিতে হবে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় রোববার রাতে বাংলাদেশে গুম, খুন, নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে জাতীয়তাবাদী সমর্থক সংগঠন আইবিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে বিনিয়োগ হচ্ছে না। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। এ অবস্থায় দেশ চলতে পারে না। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের খুঁটি ভেঙে দিতে হবে। এজন্য সকলের ঐক্যের দরকার। শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। অচিরেই জনগণের প্রতিরোধের মুখে সরকার পালাতে বাধ্য হবে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা র্যা বকে গঠন করেছিলাম সন্ত্রাস নির্মুলের জন্য। অথচ বর্তমান সরকারে র্যা বকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে। সরকারের মদদের প্রতিফল ঘটাচ্ছে র্যা ব। প্রচলিত আইনে আজ সম্ভব না হলেও এদের বিচার একদিন করা হবে।
নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের মূলহোতা নূর হোসেন বিএনপির নেতা আওয়ামী লীগের এ দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেন, নূর হোসেন বিএনপির নেতা হলে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তাকে মেয়র করার জন্য সুপারিশ করেছিলেন কে?
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। উপজেলা নির্বাচনে তা প্রমাণ হয়েছে। নিরপেক্ষ সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না হলে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে পতন হবে। শুধু বিরোধী দলের আন্দোলনের উপরই একটি সরকারের পরাজয় নির্ভর করে না। দেশ সঠিকভাবে পরিচালনা করতে না পারাও পরাজয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন হচ্ছে। পদ্মা সেতু, হর্ক, শেয়ার বাজার, সোনালী ব্যাংকসহ রাষ্ট্রযন্ত্রের সব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। তাদের এ নীতির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন না। টাকা বিদেশে পাচার হচ্ছে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, বাংলাদেশে বর্তমানে গুম-খুন অধিক মাত্রায় বেড়েছে। বর্তমান সরকারের হাতে দেশের কিছুই নিরাপদ নয়। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। খুব শীগ্রই এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা হবে।
আই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা করছে সরকার। বিএনপি নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। যতই জেল-জুলুম চালানো হোক না কেন কংগ্রেসের মত আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজিয়েই ঘরে ফিরবো আমরা।
প্রতিবাদ সভার সঞ্চালক ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও যুবদল নেতা আবু সাঈদ আহমেদ।
সংগঠনের চেয়ারম্যান মইনুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, আইবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সোলায়মান ভূইয়া, চৌধুরী সারোয়ারুল হাসান, মনজুর চৌধুরী, জাসাস নেত্রী কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মোশাররফ হোসেন প্রমূখ।
[b]ঢাকা, এমআর ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
'অচিরেই কংগ্রেসের মতই আ’লীগকে বিদায় নিতে হবে'
যুক্তরাষ্ট্র সফররত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ভারতে কংগ্রেসের দূর্নীতি ও দু:শাসনে অতিষ্ঠ হয়ে ভারতের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের অবস্থাও কংগ্রেসের মত হবে। অচিরেই জনপ্রতিরোধের মুখে কংগ্রেসের মতই আওয়ামী লীগের করুণ বিদায় নিতে হবে





