করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আওয়ামী লীগের এমপি ফেরদৌসী ইসলাম।

তিনি বর্তমানে ঢাকার সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৬ জুন) ফেরদৌসী ইসলাম গণমাধ্যমকে বলেন, “গত ২২ জুন আমার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। ২৪ জুন রিপোর্ট পজিটিভ আসে।”

তিনি আরও বলেন, “জ্বরসহ কিছু উপসর্গ রয়েছে। তবে জ্বর আগের তুলনায় কম। আমার পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা আজ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।”

দেশে এখন পর্যন্ত ১৬ জন জাতীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো নারী সংসদ সদস্যের আক্রান্ত হওয়ার খবর এটাই প্রথম।

এমবি