সোমবার (৮ জুলাই) এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গতকাল বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মর্মান্তিক মৃত্যু ও কমপক্ষে ২৯ জনের আহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
এই ভয়াবহ দুর্ঘনায় হতাহতদের পরিবার—পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।
বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
এসএম





