বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নির্বাচন করে সরকার গণতন্ত্রকে উলঙ্গ করে দিয়েছে, এর পরিণাম সরকারকেই ভোগ করতে হবে।
শুক্রবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার রক্ষা ও ভোটাধিকার পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
বর্তমান সরকারের দমন ও নিপীড়নের কথা উল্লেখ করে মাহবুব বলেন, কোনো ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি অফিসে নেওয়া সম্পূর্ণ বে-আইনি।
তিনি বলেন, শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্যে ক্ষমতায় টিকে থাকা যায় না।
এ সময় বিএনপি’র দফতর সম্পাদক রিজভী আহমেদ বলেন, বর্তমানে দেশে স্বৈরাচারী গণতন্ত্র বিরাজ করছে। বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকেনি, তাই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারও টিকে থাকবে না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষাবিদ পিয়াস করিমসহ অন্য নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
গণতন্ত্রকে উলঙ্গ করার পরিণাম সরকারকেই ভোগ করতে হবে: খন্দকার মাহবুব
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নির্বাচন করে সরকার গণতন্ত্রকে উলঙ্গ করে দিয়েছে, এর পরিণাম সরকারকেই ভোগ করতে হবে। শুক্রবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সম্মিলিত পেশাজীবী
মতভেদ ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি
রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিহিংসার রাজনীতি গণতান্ত্রিক পরিবেশের বিকাশে বাধা সৃষ্টি করে বলেও তিনি উল্লেখ করেন।
গণতন্ত্র চর্চার মাধ্যমেই বিকশিত হয় : রাষ্ট্রপতি
গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে নিয়মিত চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র কোনো একদিনে তৈরি হয় না; নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়।
রাষ্ট্রপতি গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি
১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে সোমবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের কোনো সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।
রাষ্ট্রপতি গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
















