আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী ২২ মে বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
আ’লীগের সংসদীয় বোর্ডের সভা বৃহস্পতিবার
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী ২২ মে বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ সভা অনুষ্ঠিত হবে





