সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনসহ নির্বাচন কমিশনের কাছে আট দফা দাবি জানিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের কাছে এ দাবি জনায় তারা।

সিইসি’র সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ।

হান্নান শাহ বলেন, কারো অফিস খোলা থাকবে আর কেউ অফিসই খুলতে পারবে না এমনটা যেন না হয়।

এসময় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, যেসব নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় বাইরে বের হতে পারছে না তারা যেন বের হতে পারে এবং জনগণের কাছে ভোট চাইতে পারে সে বিষয়ে উদ্যোগ নেয়াসহ নির্বাচন কমিশনকে আমরা ৮ দফা দাবি জানিয়েছি।

দাবিগুলো হলো:

০১. নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলের অফিসগুলো খুলে দিতে হবে, যাতে প্রচার-প্রচারণা চালানো যায়।

০২. রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জেল-যুলুম ও নির্যাতন করা যাবেনা।

০৩. দলবাজ ও বিতর্কিত প্রশাসনের কর্মকর্তাদেরকে ঢাকা ও চট্রগ্রামের সিটি নির্বাচনী এলাকার বাহিরে বদলী করতে হবে।

০৪. সিটি নির্বাচনের ১৫ দিন আগেই সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

০৫. নীরপেক্ষভাবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

০৬. যুকিপূর্ণ কেন্দ্রগুলোকে নীরপেক্ষভাবে পরিচালনা করতে হবে।

০৭. নির্বাচন সংশ্লিষ্ট দলবাজ কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করা যাবেনা।

০৮. প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী মেজিষ্ট্রেট দিতে হবে।

এমএইচ/এমকে