সরকার সংবিধান সংশোধন করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে জিম্মি করে ৫ জানুয়ারি নির্বাচন করেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের শবযাত্রা শুরু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর্জা ফখরুল এসব কথা বলেন।
সামগ্রিকভাবেই এ সরকার অবৈধ ও অসাংবিধানিক। সরকারের বৈধতা নিয়ে কেবল দেশে নয় বিদেশেও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের বিষয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন।
মীর্জা ফখরুল বলেন, ‘আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এজন্য তাকে একদিন জবাব দিতে হবে। আজ পর্যন্ত কোন আন্দোলনই ব্যর্থ হয়নি চলমান আন্দোলনও ব্যর্থ হবেনা বলে মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]