পদত্যাগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী মনির খান।
আজ (০৯ ডিসেম্বর) রোববার বিকাল ৫ টার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মনির খান নিজেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন দেশের এই বিশিষ্ট সংগীত শিল্পী। কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাকে মনোনয়ন দেয়া হয়নি।
মনির খান বলেন, এত অনিয়মের মধ্যে থাকা যায় না। তাই সিদ্ধান্ত নিয়েছি দল থেকে পদত্যাগ করবো। তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি।
ঠিক কেমন অনিয়ম জানতে চাইলে মনির খান বলেন, আমরা শিল্পীরা আসলে সম্মান চাই। যেটা দল থেকে পাইনি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।
এমবি





