শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কদমতলী মধ্য থানার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে দলীয় নেতাকর্মীরা মব সৃষ্টি করছে, তা জনমনে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিচ্ছে। “দলীয় কর্মীদের মব নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার জনসমর্থন হারাবে,” বলেও মন্তব্য করেন তিনি।

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জনগণ যদি কোনো দল বা সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সেই দল বা সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়। উদাহরণ হিসেবে তিনি আওয়ামী লীগ–এর প্রসঙ্গ টেনে বলেন, “যে আওয়ামী লীগ নিজেদের এশিয়ার সর্ববৃহৎ দল দাবি করত, আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে নিজেদের চিন্তা-চেতনা জনগণের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। বর্তমানেও যারা একইভাবে দলীয় চিন্তা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “১৭ বছর দেশে ফিরতে পারেননি, বিদেশে ফেরারির জীবন কাটিয়েছেন। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দেশে এসে ক্ষমতায় বসতে পেরেছেন। তাই ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি না করে গণভোটের রায় মেনে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন।”

কদমতলী মধ্য থানা আমীর মুহাম্মদ মহিউদ্দিন–এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আশ্রাফুল আলম সুমন–এর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা এ বি এম আহসান ফারুকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এস