আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতির জন্য গঠিত সকল উপ-কমিটির ৭০ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে সফল করার লক্ষে অর্থ উপ-কমিটির এক সভা শেষে হানিফ সাংবাদিকদের বলেন,“ আমাদের জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে আজ অর্থ উপ-কমিটির দায়ীত্ব প্রাপ্ত নেতাদের সাথে অন্যান্য উপ-কমিটির নেতাদের বৈঠক হয়েছে। আলোচনায় আমরা জানতে পেরেছি সম্মেলনকে সফল করার লক্ষে সকল উপ-কমিটির কাজ ৬০-৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আশা করি নির্ধারিত সমেয়ের আগেই আমরা সব ‘সাব’ কমিটির দয়িত্ব যথাযত ভাবে সম্পন্ন করবে।”
সম্মেলনকে সফল করতে অর্থ উপ-কমিটির কি পরিমান বাজেট বরাদ্ধ থাকতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন,“বাজেট নিয়ে এখনো আমরা কোন আলোচনা করিনি।”
আওয়ামী লীগ ধর্মের ব্যপারে নিজেদের অবস্থান পরিষ্কার করছে না সুবিধা অনুযায়ী ধর্মের কথা বলে বিএনপির এক নেতার এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন,“ধর্মের ব্যপারে আমাদের অবস্থান পরিষ্কার। বিএনপি নানান সময় নানান ধরণের মিথ্যাচার করে। এই সকল মিথ্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের অপকর্মকে ঢাকতে চায়।”
“ মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত ইসরায়েলের সাথে বিএনপির নেতারা বৈঠক করে তাদেরকে(ইসরায়েলকে) সব রকমের ব্যাবসা-বানিজ্যসহ সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আমি দেশের ধর্মপ্রান মুসলমানদের আহ্বান করেছি, ধর্মপ্রান মুসলমান এবং মুসলমানদের যে সকল সংগঠন আছে তারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য।”
এ সময় হানিফের সাথে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লার সভাপতিত্বে অর্থ উপ-কমিটির সাথে অন্যান্য উপকমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ।
এমআইএস





