সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং তারাই এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের ঢোলোর হাট মাঠে এক জনসভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
তিনি বলেন,সাম্প্রদায়িকতার কোনো স্থান ১৯ দলে নেই। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ দেশে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন কখনই নিরপেক্ষ হয় না। কাজেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া এ সংকট নিরসন হবে না। ৫ জানুয়ারি নির্বাচনে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে মাত্র ১২টি দল অংশ নিয়েছে। আর ভোটারের উপস্থিতি ছিল মাত্র ৩ থেকে ৫ শতাংশ। বিদেশিরা বলেছে,নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও বাংলাদেশ হেরেছে।
দ্রুত পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ ভোট বর্জন করেছে। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় সরকার এখন ক্ষুব্ধ হয়ে জনসাধারণের উপর চড়াও হচ্ছে। আর তাই অজ্ঞাতনামা পরিচয় দিয়ে জনসাধারণের বিরূদ্ধে মামলা দিচ্ছে। নির্যাতন-খুন খারাপি চালাছে। এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।
সংবিধানের দোহাই দিয়ে তারা একটি অগ্রহণযোগ্য ভোটারবিহীন নির্বাচন জাতিকে উপহার দিয়েছে উল্লেখ করে ফখরুল প্রশ্ন করেন,সংবিধান কী ধর্মগ্রন্থ যে তা পরিবর্তন করা যাবে না। আসলে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল,তারা সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।
মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। এর আগে তারা বাকশাল কায়েম করেছিল,এবার ভিন্ন আঙ্গিকে সেই লক্ষ্যে গণতন্ত্রের লেবাস লাগিয়ে যে প্রহসনের নির্বাচন করেছে,এতে তাদের নৈতিক পরাজয় হয়েছে। বিএনপি কোনো কিছুই হারায়নি।
রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আ' লীগ: মির্জা ফখরুল
সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং তারাই এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





