শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নরসিংদী শিশু অ্যাকাডেমিকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে।

অনির্বাচিত সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু নির্বাচিত সরকারের সেই দায়বদ্ধতা আছে। তাই জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার করতে হবে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের প্রসঙ্গে খোকন বলেন, তিনি তো বাংলাদেশের নাগরকই না, বিদেশি নাগরিক। তারা কীভাবে দেশ পরিচালনা করবেন। ১৬ বছরের আন্দোলনে তাদের কী ভূমিকা? তারা কি মানুষের পাশে দাঁড়িয়েছেন? তাই তারা কীভাবে বুঝবে জনগণ কী চায়।

শুক্রবার খায়রুল কবির খোকনের নেতৃত্বে জুমা নামাজের পর জেলখানার মোড়ে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভা ও খাবার বিতরণকালে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, অ্যাডভোকেট বাছেদ, ভিপি জলিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম