শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী আমৃত্যু ইসলামের একজন নিবেদিত প্রাণ হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি নিজের লেখা কবিতার মাধ্যমে দেশ, জাতি ও ইসলামের কথা তুলে ধরেছিলেন। তাঁর জীবন ও কর্ম ছিল প্রেরণার।
উল্লেখ্য, কবি আল মুজাহিদীর জানাজা আগামীকাল শনিবার (২০ জুন) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে এবং জানাজা নামাজ শেষে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
এস