বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের আইনপ্রয়োকারী সংস্থার যৌথ অভিযানে প্রতিদিনই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে কোনোভাবেই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের ‘জ্ঞাতসারে’ পৌর নির্বাচনের ‘বারোটা বাজিয়ে’ দেওয়ার চেষ্টা চলছে। সরকারের মন্ত্রী-এমপিরা নির্বাচনের আচরণ বিধিলঙ্ঘন করছেন। নির্বাচন কমিশনের সতর্কতা উপেক্ষা করে তারা (মন্ত্রী-এমপিরা) প্রচারণা চালাচ্ছেন। অথচ ইসি শুধু শোকজের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।’

পৌর নির্বাচনে সরকারের ‘লাগামহীন লোভের’ আশা পূরণ করতে ইসি পূর্বের মতো অনুগামী ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হাসান, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএ