বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা ক্ষমতায় এসে গত সাত বছরে দেড় লাখ কোটি টাকা লুট-পাট করেছেন। অবিলম্বে জনগণের এই টাকা ফিরিয়ে দিন। নইলে এই লুটপাটের জন্য একদিন আপনাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গুম, খুন ও হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার‘ এর দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আ’লীগ নেতা-কর্মীরা আজ ব্যাংক, শেয়ার বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট করে সব ধ্বংস করে দিয়েছে।
'জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নামক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
[b]ঢাকা, ২১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আ’লীগ ৭ বছরে দেড় লাখ কোটি টাকা লুট করেছে: দুদু
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা ক্ষমতায় এসে গত সাত বছরে দেড় লাখ কোটি টাকা লুট-পাট করেছেন। বিলম্বে জনগণের এই টাকা ফিরিয়ে দিন। নইলে এই
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আ’লীগের মতো আচরণ করছে না : রিজভী
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের মতো আচরণ করছেন না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি অতীতের মতো লুটপাটের পুনরাবৃত্তি করবে না, কাউকে তা করতেও দেবে না। বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
















