মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৪ টায় আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের সামনের সড়ক থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ হেমায়েত উদ্দীন, সেক্রেটারি জেনারেল কবির হোসেন, আব্দুল মালেক কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন,শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি সাইদুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে সরকার নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। স্বৈরাচারী সরকারের পতনে দেশজুড়ে উৎসব বিরাজ করছে। মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।





