'গণতন্ত্র পুনরুদ্ধারে চলমানন সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার লক্ষে স্বৈরাচার বিরোধী গলতন্ত্রের সংগ্রামে’ সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের কনভেনশনে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ২টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে এ কনভেনশনে উপস্থিত হন। কনভেনশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে তিনি।

৯০'র ডাকসু এবং সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় কনভেশনের সভাপতি ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান তার বক্তব্যে বলেন, ২৪ বছর আগে এই জায়গায় সর্বদলীয় ছাত্রঐক্যের কনভেশন অনুষ্ঠিত হয়েছিলো। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সময়ে ৯০এর অভিজ্ঞতাকে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সারাদেশ থেকে প্রায় দুই হাজার সাবেক ও বর্তমান ছাত্ররা নেতা এই কনভেশনে যোগ দিয়েছেন। এদের মধ্যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, জিএস ও জেলা পর্যায়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বর্তমানে দায়িত্বে রয়েছেন ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এই কনভেশনে অংশ নিয়েছেন।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং জিএস খায়রুল কবির খোকনের সঞ্চালনায় কনভেনশনে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান,

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, ঢাকা মহানগর বিবএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান,

সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, সাইফুদ্দিন মনি, আকসাদুর রহমান আসাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

এমএইচ/ এআর