সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রলীগ নেতা সেফান হাওলাদারকে কুপিয়ে জখম করায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বেলা দেড়টায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়।

মামলার নথি সূত্রে জানা য়ায়, ৬ জুলাই রাত সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে সেফানকে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের আটকের নির্দেশ দিয়েছেন বলে জানান ছাত্রলীগ নেতা বাবলু জমাদ্দার।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ