পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বোমাবাজদের বিচারের দাবি জানিয়েছে ঐক্য ন্যাপ।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে দেশিয় ও আন্তর্জাতিক স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির মদদে এই বেমাবাজি হয়েছে অনুমান করা যায়।

ষড়যন্ত্রকারীদের সমূলে নিমূল করার লক্ষ্যে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানিয়ে বক্তারা বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কোন গাফিলতি ছিল কি না নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানাই।

সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যর’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার অ্যাড. এস এম এ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূইয়া, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব ইঞ্জি. সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

একই সাথে অপর এক মানববন্ধনে পবিত্র আশুরায় হোসনি দালানে বর্বর হত্যাকাণ্ডসহ, বিদেশি নাগরিক হত্যা ও মন্দিরে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন।

এমএ