আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল জাসদ, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি। যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অতিবিপ্লবী, তাদের হটকারী আখ্যা দিয়ে শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।

ছাত্রলীগের দুই দিনব্যাপী কর্মশালা ও বর্ধিত সভার শেষদিন আজ বিকেলে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ তুলে ধরেন স্বাধীনতাউত্তর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শবাহী জাসদ ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা। এ সময় তিনি কড়া সমালোচনা করেন জাসদের রাজনীতির।

সব

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘জাসদ নামের একটা রাজনৈতিক সংগঠন করে। আর এখন আমাদের লেজুড়বৃত্তি। একজনকে মন্ত্রী দেওয়া হইছে। এই যে একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে গিয়ে যদি একটা ভুল করে তার প্রায়শ্চিত্য কিন্তু সারা জীবনই করতে হয়। জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর দেশে ফিরার আগেই এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা দেশটাকে আবার ছিন্নভিন্ন করার চেষ্টা করেছে। তারা ভণ্ড। তারা আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছে। তারা একশ ভাগ ভণ্ড।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে জাসদ। তাঁর মতে, নব্য স্বাধীন বাংলাদেশে জাসদ ইতিবাচক ভূমিকা রাখলে এতদিনে আরো এগিয়ে যেত বাংলাদেশ। সেই সঙ্গে তিনি জানান, বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল জাসদ।

সৈয়দ আশরাফ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে এই জাসদ নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে পরিচালিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন কোনোদিনই একটি কার্যকরী রাষ্ট্রে পরিণত হতে না পারে। এই বাংলাদেশের ইতিহাসের একটি অংশকে কিভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ সৃষ্টি না করত তাহলে আজকের বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ হতো।’

পচচচ

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এসব ইতিহাস জানা থাকা প্রয়োজন। সেই সঙ্গে মেধাবী ও যোগ্যতা দিয়ে ছাত্রলীগ পরিচালনা করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান, ছাত্রলীগের সাবেক এই নেতা।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর বর্তমান তথ্যমন্ত্রী জাসদ নেতা হাসানুল হক ইনু অনেক কথাই বলেছিলেন। তিনি শেখ মুজিবের সমালোচনা করে বলেছিলেন যে তিনি গণতান্ত্রিক উপায়ে দেশ চালাচ্ছেন না, তিনি একজন স্বৈরাচারির ভূমিকায় ছিলেন। 

ইনু বলেছিলেন, শেখ মুজিবকে তারই দলের, তারই মন্ত্রী পরিষদের লোকেরা হত্যা করেছিল। তৎকালীন সময়ের খুন-খারাবির জন্যও ইনু শেখ মুজিবকে দায়ী করেছিলেন। ইনুর দেয়া সেই বক্তব্যের ভিডিও নিচে দেয়া হলো:

 

ওএফ/কেবি