আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,সংগঠনের কোনো পর্যায়ে যেনো বিতর্কিত সন্ত্রাসী, মাদককারবারিরা জায়গা করে নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দল ভারী করার জন্য বিতর্কিতদের দলে টানবেন না। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিরা যেন দলে জায়গা না পায়, সেদিকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওবায়দুল কাদের বলেন, সংগঠনের কোনো পর্যায়ে যেনো সন্ত্রাসী, বিতর্কিত, সুবিধাবাদী ও সাম্প্রদায়িক ব্যক্তিরা জায়গা করে নিতে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। এর জন্য প্রয়োজনে মূল দল আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন কাদের।
এমবি





