বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতেরডাকা হরতালের সমর্থনে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করে।

আজ রোববারসকাল ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতালের সমর্থনে জামায়াত-শিবির এই বিক্ষোভ মিছিল করে।অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন বলেছে, সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীকে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ইসলাম প্রিয় জনতা সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। তারা হরতাল কর্মসূচী সর্বাত্মকভাবে সফল করেফ্যাসীবাদী ও জুলুমবাজ সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছে।

তিনি সরকারকে হঠকারিতা পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াতের মৃত্যুদন্ডাদেশ বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

যাত্রাবাড়ী: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে আজ রোববার সকালে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্বদেন যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির খন্দকার আবুল ফাতেহ, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রিয়াজ উদ্দিন, শাফিউল আলম, আতিকুর রহমান, জাকির হোসাইন ও আহমদ হোসাইন প্রমুখ।

মিরপুর পূর্ব থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মুক্তি ২৪ ঘণ্টা হরতলের সমর্থনে মিরপুর পূর্ব থানার মিছিল বেগম রোকেয়া স্মরণীতে কাজী পাড়ায় শুরু হয়ে আল হেলাল হাসপাতালে এসে শেষ হয় ।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর সূরা ও কর্ম পরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবায়ের , টুটুল, মিতুল ও ইসলামী ছাত্র শিবিরের মিরপুর পূর্ব থানা সভাপতি এনামুল হক প্রমুখ।

কোতোয়ালি: হরতলের সমর্থনে কোতয়ালী থানার উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাবুবাজার থেকে শুরু হয়ে নয়াবাজার এলাকায় এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জামায়ত নেতা আবু আবদুল্লাহ, আজাদ, ডা আবূ নাসের, মো: মিজান , শফিকুর রহমান, আবুবকর, গোলাম মাওলা, তৈয়বুর রহমান, আলী আজম , মো: জামাল ও মো: বেলাল প্রমুখ।

শেরে বাংলানগর থানা: আজ হরতালের সমর্থনে শেরে বাংলানগর থানার উদ্যোগে মহানগরীর আগারগাওয়ে এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজিজুর রহমান তোরন, মোস্তাফিজুর রহমান , খোমিনী ও জাকির হোসাইন প্রমুখ।

তুরাগ থানা: হরতালের সমর্থনে তুরাগ উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্বদেন তুরাগ থানা আমীর মেসবাহ উদ্দিন নাঈম । উপস্থিত ছিলেন তুরাগ থানার শুরা সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি মনির হোসেন, আবু হানিফ, মাহবুবুর রহমান, আলী হোসেন সেক্রেটারীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের তুরাগ থানার সভাপতিসহ বিভিন্ন সভাপতি সেক্রেটারী সহ প্রায় ২৮ জন নেতা কর্মী। মিছিলটি যাত্রাবাড়ী মার্কেটের মোড় থেকে শুরু হয়ে মুল সড়ক প্রদক্ষিন করে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

গুলশান,বাড্ডা,ভাটারা: আমীরে জামায়াতের মুক্তির দাবিতে সকাল ৫.৪৫ মিনিটে নতুন বাজার ১০০ ফিট রোড থেকে হরতালের পক্ষে গুলশান,বাড্ড,ভাটারার উদ্দ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাটারা থানার আমীর, শিবির মহানগরির সেক্রেটারি জামিল।   তিন থানার জনশক্তি ও সর্বসাধারণ জন গণ উপস্থিত ছিলেন

গাজীপুর মহানগরী: মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে হরতালে বিক্ষাভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী।

গাজিপুরের বোর্ডবাজার এলাকায় আজ রোববার সকাল ৮ টার দিকে হরতালের মিছিল ও পিকেটিং করে হরতাল সমর্থকেরা।

এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করে ও রাস্তায় আগুন ঢেলে হরতলের শ্লোগান দিতে থাকে পিকেটাররা। জামায়াত নেতা মিজানুর রহমান আরিফের নেতৃত্তে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর শিবির নেতা জহির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কামরাঙ্গীচর থানা: আজ সকাল ৫.৩০ টায় কামরাঙ্গীরচর থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানের বেড়িবাধ এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন কামরাঙ্গীরচর থানা আমীর মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মো: শহিদুল্লাহ, আবুল কাসেম, আনিসুর রহমান, নোমান, এম আলী ও আলাউদ্দিন প্রমুখ।

কাফরুল - ভাষানটেক: আমীরে জামায়াতের মুক্তির দাবীতে কাফরুল ও ভাষানটেক থানার যৌথ উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ারুল করীম, আলাউদ্দিন, আবদুল মতিন, ইকবাল, শাহ আলম, টপিন, শামসুর রহমান ও শিবির নেতা আল আমিন ও শামীম প্রমুখ।

বিমানবন্দর থানা: হরতালের সমর্থনে বিমানবন্দর থানার উদ্যোগে আসকোনা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বদেন থানা আমীর আবু ফারহান মোঃ মুহিব। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল, এম এ শিপন মোল্লা, আলফাজ উদ্দিন ভূইঁয়া, সাব্বির সওদাগর, আবুল হাসেম, সামিম হোসেন ও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ও সেক্রেটারী মীর সিহাব প্রমূখ। মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

গেন্ডারিয়া থানা: আজ সকাল ৫.৩০ টায় গেন্ডারিয়া থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর ফরিদাবাদ এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন থানা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জামায়াত নেতা বেলায়েত হোসেন, সালাহউদ্দিন, জাহিদুল ইসলাম ছাত্রনেতা আব্দুল মাবুদ, রাসেল ও তাওহীদ প্রমুখ।

পল্লবী থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে জামায়াতের ডাক ২৪ ঘণ্টা হরতলের সমর্থনে বাংলাদেশ জামায়াত ইসলামী পল্লবী থানার মিছিল ১১ নং মিরপুরে উনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন থানা আমীর আশরাফুল আলম এতে আরো অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উত্তরা পূর্ব থানা: হরতালের কর্মসুচীর অংশ হিসেবে উত্তরা পূর্বথানা কর্তৃক এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন উত্তরা পূর্ব থানার সেক্রেটারি মাহবুব মুকুল। আরো উপস্থিত ছিলেন থানার শুরা ও কর্মপরিষদের সদস্য মাহবুব ফেরদৌসী, জামায়াত নেতা আলমগীর কবির, ওয়াজেদ আলি খান, মিসবাহ উদ্দিন, মো. রুহুল আমিন, ইয়াকুব আলিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের উত্তরা পূর্বথানার স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলটি থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

মিরপুর পশ্চিম: হরতালের কর্মসুচীর অংশ হিসেবে মিরপুর পশ্চিম থানার উদ্যোগে নগরীতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা আমীর নুরুল ইসলাম আকন্দ আরো উপস্থিত ছিলেন জাময়াত নেতা জাহাঙ্গীর কবির, বেলায়েত হোসাইন, তাজুল ইসলাম, তোফাজ্জল হোসাইন, রজব আলী, শামসুল ইসলাম ও ইদ্রীস খান প্রমুখ।

হাজারীবাগ-ধানমন্ডি: আজকের হরতালের সমর্থনে হাজারীবাগ ও ধানমন্ডী থানার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আমীর আব্দুল বারী, ধানমন্ডী থানা সেক্রেটারী মোহাম্মদ আলী ও অন্যান্য জামায়াত শিবির নেতৃবৃন্দ।

মুন্সিগঞ্জ জেলা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জামায়াত শিবিরের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ২৪ ঘন্টার হরতালে দিনের শুরুতে মিছিল পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা ।
আজ রোববার সকাল ৮.০০ টায় ঢাকা- মুন্সীগঞ্জের-সিরাজদীথান রোডের আব্দুল্লাহ পুরে মিছিল শুরু করে পিকিটিং এর মাধ্যমে এবং মিছিলটি আব্দুল্লাহপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মু.হৃদয় আহমেদ সহ জামায়াত শিবিরের অন্তত ১০০জন নেতাকর্মী ।

শাহ আলী থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে সরকার কর্তৃক হত্যার পরিকল্পনা বন্ধ করা ও নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্র আহুত ২৪ ঘন্টা টানা হরতালের সমর্থনে শাহ আলী থানার উদ্যোগে ঢাকা-আশুলিয়া মহাসড়কে ছুইস গেইটে সমাবেশ এবং মিছিলে নেতৃত্ব দেন থানা সেক্রেটারী আব্দুল্লাহ রবি। মিছিলে অসংখ্য ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

লালবাগ থানা: আজ সকাল ৫.৪০ টায় লালবাগ থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর বালুঘাট এলাকায় এক মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন লালবাগ থানা আমীর আবু আনাস। উপস্থিত ছিলেন মহসিন উদ্দিন, শহিদুল ইসলাম ও রবিউল্লাহ প্রমুখ।

কদমতলী পূর্ব থানা: আজ সকাল ৬.৩০ টায় কদমতলী পূর্ব থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে কদমতলী পূর্ব এলাকায় এক মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন মহিউদ্দিন উপস্থিত ছিলেন এস এ আমিনুল ইসলাম, এম কে ইসলাম ও মনির হোসেন প্রমুখ।

ডেমরা থানা: হরতালের সমর্থনে রাজধানীর ডেমরার বড়ভাংগায় মিছিল করেছে ডেমনা থানা জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন জামায়াতের ডেমরা থানা সেক্রেটারি মোহাম্মদ আলী সহ জামায়াত নেতা আশরাফ আলী কাওসার ছাত্রশিবির নেতা মজিবুর রহমান মন্জু ও মিজানুর রহমান প্রমুখ ।

শ্যামপুর থানা: সকাল ৬ টায় হরতালের সমর্থনে জামায়াত শ্যামপুর থানা সেক্রেটারি নেছার আহমেদ ও শিবির সভাপতি আবদুর রহমান ইয়াফি এর নেতৃত্বে মিছিলটি শুরু হয় জুরাইনের মুন্সিবাড়ী মোড় থেকে। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা কামরুল ইসলাম।শিবির নেতা আহমদ উল্লাহ।

যাত্রাবাড়ী (পশ্চিম) থানা: হরতালের প্রথম প্রহরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির খন্দকার আবুল ফাতেহ ও ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মিছিলটি যাত্রাবাড়ীর ধোলাইপাড় স্কুলের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে , এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন শিবির নেতা শাফিউল আলম, আতিকুর রহমান, জাকির হোসাইন ও আহমদ হোসাইন প্রমুখ।

দক্ষিণখান থানা: হরতালের সমর্থনে দক্ষিণখান থানার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণখান থানার আমীর মোঃ মনিরুল হক। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল আমিন, শুরা ও কর্মপরিষদের সদস্য মোঃ আশরাফুল আলম, জামায়াত নেতা মো. রুহুল আমিন, সোহরাব হোসেন, শাহাদাত হোসেন, আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি যাকিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খিলগাঁও থানা: সকাল ৮ টায় খিলগাঁও থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর সিপাহীবাগ এলাকায় এক মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন খিলগাঁও থানা আমীর আল আমিন। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী এস এম জুয়েল, ছাত্রশিবির মহানগরী পূর্বের সভাপতি শরীফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আবু নাইম মো: সাইফুল্লাহ, ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, মো: সরওয়ার ও মাহমুদর রহমান প্রমুখ।

সবুজবাগ থানা: সকাল ৮ টায় হরতালের সমর্থনে সবুজবাগ থানা সেক্রেটারি আব্দুল বারীর নেতৃত্বে দক্ষিণ বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবু নোমান, নাছিরউদ্দিন মজুমদার, জামায়াত নেতা মাসুম, ছাত্রনেতা হাফিজ প্রমূখ।

মতিঝিল থানা: সকাল ৮.৩০টায় কমলাপুরে হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী মতিঝিল থানার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। থানা সেক্রেটারী মুতাছিম বিল্লাহর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য নূর মোহাম্মদ, জামায়াত নেতা জয়নাল আবেদীন, হাফিজ উল্লাহ খান, দেলোয়ার হোসেন, ছাএনেতা আবুল খায়ের ও আশরাফুল ইসলাম প্রমূখ।

শাহজাহানপুর থানা: হরতালের সমর্থনে মহানগরী মজলিশে শুরা সদস্য ও থানা আমীর মুহাম্মদ শামছুর রহমানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মাহমুদুর রহমান লাবু, ইব্রাহিম খলিল মহসীন, মোস্তাক আহমেদ, মোশাররফ হোসাইন, ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান জাফর, মোঃ মুহিব্বুল্লাহ প্রমুখ। সকাল ৮.০০ টায় আমতলা মোড় থেকে শুরু হয়ে খিলগাও রেলগেটে গিয়ে শেষ হয়।

উত্তরা পশ্চিম থানা: দেশব্যাপি ২৪ ঘন্টা হরতাল কর্মসুচীর অংশ হিসেবে উত্তরা পশ্চিম থানা কর্তৃক বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম থানা জামায়াতের সংগ্রামী সেক্রটারী আবদুল্লাহ রেজা। উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক আমির এ্যাডঃ বি. এইচ. সুজা, থানা কর্ম পরিষদ সদস্য এস সানু, এম আলম, জামায়ত নেতা বকুল, মোজাম্মেল, আব্বাস, ইসলামী ছাত্র শিবিরের উত্তরা পশ্চিম থানার সভাপতি ওমর ফারুক সহ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলটি থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

দারুসসালাম থানা: আমীরে জামায়াতকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে দারুসসালাম থানার উদ্যোগে সকাল ৬ টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয় । মিছিলটি গাবতলি বাস টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ সডক প্রদক্ষিণ করে । ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও থানা আমীর মোস্তাফিজুর রহমান মিছিলের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মোস্তফা কামাল, আব্দুল মান্নান, ছাত্র নেতা সাইফুল ইসলাম ও মাহমুদ প্রমুখ ।

পল্টন থানা: সকাল ৯ টায় পল্টন থানার উদ্যোগে ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর সেগুন বাগিচা এলাকায় এক মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন থানা সেক্রেটারী আমিনুর রহমান। উপস্থিত ছিলেন শিবির ঢাকা মহানগরী পূর্বে সেক্রেটারী সোহেল রানা মিঠু , জামায়াত নেতা এ কে এম মনির হোসাইন, আব্দুর রহমান, হাসান আল বান্না, আলমগীর হোসাইন ও ছাত্রনেতা নূরুল ইসলাম প্রমুখ।

সূত্রাপুর থানা: সকাল ১০.৩০ টায় সূত্রাপুর থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর সূত্রাপুর এলাকায় এক মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন থানা সেক্রেটারী এম এম শোয়েব। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হারিছ উদ্দিন, মিয়াজী, আব্দুল জব্বার, তৌহিদ, সফিউল্লাহ মিজান ও নেছারউদ্দিন প্রমুখ।

কলাবাগান-নিউমার্কেট থানা: হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী কলাবাগান থানা ও নিউমার্কেট থানার উদ্যোগে নগরীর গ্রীন রোডে মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়েছে । নিউমার্কেট থানা আমীর অধ্যাপক নূরুন্নবী মানিক ও কলাবাগান থানা সেক্রেটারি আবু জয়নবের নেতৃত্বে উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মতিউর রহমান, মিজানুর রহমান, জামায়াত নেতা মহিবুল হক ফরিদ, শহীদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমূখ ।

এমবি