৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করবে তারা।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমবি