আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দু'দিনের পত্র-পত্রিকা পড়লে মনে হয় রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের সরকার কিছুই করেনি। অথচ রানা প্লাজার উদ্ধার অভিযান বিশ্বের ইতিহাসের সরকার নজির স্থাপন করেছেন। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ’ আয়োজিত “ঐতিহাসিক মুজিব নগর দিবস” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রানা প্লাজা ধসে পড়ার ১ ঘন্টার মাথায় সরকার সাহায্য প্রদান করেছেন। এবং আমাদের দলের নেতাকর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহন করেছে। আর বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন ও লংমার্চ করে কোটি কোটি টাকা খরচ করছেন। অথচ রানা প্লাজার ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ায়নি।
তিনি আরও বলেন, বিএনপি ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করে হতাশার মধ্যে রয়েছে। এখন হতাশা ঘোচাতে তারা লংমার্চর নামে পিকনিক করছেন। বিএনপি নেত্রী ২.০৫ বার ক্ষমতায় ছিলেন। অথচ তখন তারা তিস্তা নিয়ে আলোচনা করেননি। আর এখন লংমার্চে নামে জাতির সঙ্গে তামাশা করছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, এ মাসের ১০ তারিখ ভারত সরকার তিস্তা পানির হিস্যা নিয়ে বাংলাদেশের সরকারকে চিঠি দিয়েছে। আলাপ-আলোচার মাধ্যমে এটা সমাধানের কথা জানিয়েছেন তারা।
হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরুধী শক্তিরা বিএনপি নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মিথ্যাচার করছে। ইতিহাস বিকৃতি করছে। ১৯৭৮ সালে জিয়া রাষ্ট্রপতি থাকা কালীন সময়ে মাওলানা ভাসানী লংমার্চ করেছিল। সেই লংমার্চে দেয়া চাল,গম বিএনপি খোলা বাজারে বিক্রি করে দিয়েছিল। এ থেকেই শুরু হয়েছে তাদের লুটপাট। এখনও চলছে।
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপত্বি আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ সাদেক, সাধারণ সম্পাদক মো: জায়েদ আলী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
মায়ের চেয়ে মাসির দরদ বেশি: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দু'দিনের পত্র-পত্রিকা পড়লে মনে হয় রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের সরকার কিছুই করেনি। অথচ রানা প্লাজার উদ্ধার অভিযান বিশ্বের ইতিহাসের সরকার নজির স্থাপন করেছেন। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে





