বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেছেন, বিশ্ব চোর আর বিশ্ব বেহায়া মিলে দেশ চালাচ্ছে।

বিরোধী দলের ওপর নির্যাতন করছে। এ সরকার জনগণের সাথে মিথ্যাচার করছে। এ সরকারের লোকলজ্জা নাই।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

আস মহান্নান শাহ বলেন, আওয়ামী লীগ কাজে বিশ্বাস করে না, বড় বড় চুক্তিতে বিশ্বাস করে। কি কাজ করে তা তো জানাই আছে। ক্ষমতা থেকে গেলেই বোঝা যাবে সোনার বাংলা কাকে বলে, কত ধানে কত চাল?

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে জনগণ তাদের পক্ষে নাই। জনগণ তাদের প্রত্যেকটি কাজের হিসাব রাখছে। ক্ষমতা থেকে গেলে জনগণ এর হিসাব নিবে।

তিনি বলেন, বিশ্ব চোর আর বিশ্ব বেহায়া মিলে দেশ চালাচ্ছে। বিরোধী দলের ওপর নির্যাতন করছে। এ সরকার জনগণের সাথে মিথ্যাচার করছে। এ সরকারের লোকলজ্জা নাই।

বিএনপির এই নেতা বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার নয়, তিনিই মেজর সালেকের কাছে আত্মসমর্পণ করেন। রাজনৈতিক নেতারা যখন ভারতে পলায়ন করেছেন তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই মুক্তিযুদ্ধও করেছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার অন্যভাবে ইতিহাস সৃষ্টি করতে চায়, যা জনগণ বিশ্বাস করে না।

হান্নান শাহ বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বলেন, ‘স্বাধীনতার যুদ্ধ ঘোষণা সম্পর্কে জিয়াউর রহমান কিছু জানেন না’। জিয়াউর রহমান আওয়ামী লীগের মত মিথ্যা বলতেন না। তিনি সব সময় সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতেন।

আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান সেখানেও সফল হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন মো. হানিফ বেপারী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহতথ্য ও গবেষণা বিষয়ক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এসএইচ