শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নবীন দলের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে মোশাররফ হোসেন বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দেশের কোথাও বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। তবে, আগামী দিনেও রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।

জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আলোচনাসভায় আরও বক্তব্য দেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

এমআই