বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন ৫ বছরের আগে ক্ষমতা ছাড়ব না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি বলেছিল আন্তর্জাতিক ও বর্হিবিশ্ব এ সরকারকে সমর্থন দিবেনা। কিন্তু বিদেশিরা ক্রমান্বয়ে সরকারকে সমর্থন দেয়া শুরু করেছে। অতএব সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আলোচনার হতে পারে। তবে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে ভুল করেছে বুঝতে পেরে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে শক্তি সঞ্চয় করে মাঠে নামার চেষ্টা করবে। তাই এদের মোকাবেলা করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামায়াত এখন চুপ থাকলেও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কোন সময় তারা ছোবল মারতে পারে তাই দলীয় নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল মজুমদারের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিমসহ ভিবিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
[b]ঢাকা,২৮জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এমআর//এসএইচ//এসআর[/b]
রাজনীতি
৫ বছরের আগে ক্ষমতা ছেড়ে যাবনা: কামরুল
বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন ৫ বছরের আগে ক্ষমতা ছাড়ব না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি বলেছিল আন্তর্জাতিক ও বর্হিবিশ্ব এ সরকারকে সমর্থন দিবেনা। কিন্তু বিদেশিরা ক্রমান্বয়ে সরকারকে সমর্থন দেয়া শুরু করেছে। অতএব সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে





