২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগে শিখা চিরন্তনের গেট থেকে একটি মিছিল শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকরামুল হক বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম,
সলিমুল্লাহ মুসলিম হলের ক্রীড়া সম্পাদক তানভীর রেজা, মামুন খান, রোমেল, জিয়া হলের লাহুল গালিব, জহুরুল হক হলের রাকিব চৌধুরী, সাইফুল, সূর্যসেন হলের মাহমুদ আল হাসান, মহসীন হলের নাইম হোসেন, মিশু, রাহুল,
একুশে হলের শাকির আহমেদ, সুজন মোল্লা, আবি আব্দুল্লাহ শাহীন, জসীম উদ্দীন হলের মাহমুদ রিয়াদ, এফ রহমান হলের মাহফুজ এভিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হাফিজুর রহমান সোহান,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নকীব ফজলে রাকিব মাখন, মহানগর উত্তরের ছাত্রনেতা কামরুজ্জামান হীরা, তিতুমীর কলেজের রাজিব, রনি, সজিব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফারুক, লোকমান, রকি, রোহান, ফরহাদ, নাইম প্রমূখ, হাবিবুল্লাহবাহার কলেজের রিপন প্রমূখ।
এর আগে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সোমবার দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন।
এআর





