বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী ২০ দলীয় ঐক্যজোট আহূত কর্মসূচীর সমর্থনে রাজধানীর শাহাবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।


ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে রবিবার সকালে রমনা টেনিস কোর্টের সামনে থেকে একটি মিছিল মৎস্য ভবন অভিমুখে রওনা দেয়। মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অতিক্রমকালে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।

মিছিলে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান শাহ তুহিন; আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন; ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন; ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, এস.এম হল ছাত্রদল নেতা আবু আব্বাস, জিয়াউর রহমান হল ছাত্রদল নেতা সাজিদ হাসান বাবু, জহুরুল হক হল ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম, নাজমুল হোসেন নয়ন, মুজিবুর রহমান হল ছাত্রদল নেতা তুহিন সরকার; বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা খোরশেদ আলম লোকমান, শাহাদাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা বনী আমীন সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন ভুঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদল নেত্রী তানিশা চৌধুরী নাতাশা; বদরুন্নেসা কলেজ ছাত্রদল নেত্রী শ্যামলী আক্তার; ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ সোহেল, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদল নেতা হিমেল ভুঁইয়া প্রমুখ।

এমএইচ