জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এসিডিটিতে আক্রান্ত হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরশাদ নিজ বাসভবন পল্লী নিবাসে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন। এসিডিটিসহ নানা সমস্যা দেখা দিলে তাকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

গত ২৪ সেপ্টেম্বর চার দিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাপা সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষে কয়েকটি জনসভা ও পথসভায় অংশ নেন তিনি। বুধবার নগরীর দুটি স্থানে তার নির্বাচনী সভা করার কথা রয়েছে।

এ এস