দেশের সংবিধান ও সেনা আইন লঙ্ঘন করে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন আব্দুর রহমান এমপি।

আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি দূর্নীতিবাজ,সন্ত্রাসী,যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করে আসছে। আজও তাদের এই ধারা অব্যহত রেখেছে।

ঐক্যফ্রন্টের ব্যাপারে তিনি বলেন, জাতির দূর্ভাগ্য এই যে, দূর্নীতিবাজ,সন্ত্রাসী,যুদ্ধাপরাধীদের বৈধতা দিতে জাতির ত্রানকর্তা হিসেবে আবিভূত হয়েছে ড.কামালের মত নীতিভ্রষ্ট ও আইনজ্ঞ লোক। যিনি প্রায়শই জনগনকে আইনের শাসনের সুষ্ঠু রাজনীতির জ্ঞান দিতেন।

দেশের মানুষের কাছে এদের মুখোশ উন্মোচিত হয়েছে। জনগন ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাধ্যমে এদের পরাজিত করবে।

তিনি বলেন, রাজনৈতিক কারনে বিএনপি বেগম জিয়ার মুক্তি চাইলেও তারা জানে তিনি নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না। সংবিধান অনুযায়ী অনুচ্ছেদ ৬৬ তে নির্বাচনে অংশগ্রহন করার যোগ্যতা ও অযোগ্যতা বলা হয়েছে। সে অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না।

তিনি আরো বলেন, ক্ষমতার মোহে কামাল হোসেনরা সংবিধানের বিরোধিতা করছে। পার্শ্ববর্তী দেশেও দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহন করার বিষয়টা রহিত করা হয়েছে।বেগম জিয়ার প্রার্থীতা নিয়ে হাইকোর্টে করা রিট খারিজ করা হয়েছে।তারপরও এগুলি নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, বিএনপির হামলা এবং বিশৃঙ্খলার অভিযোগ অনেক পুরাতন অভ্যাস। এগুলো থেকে সচেতন থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,অা ফ ম বাহউদ্দীন নাসিম, মোজাম্মেল হক,সুজিত রায় নন্দী প্রমুখ।

এম বিল্লাহ