বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, এ সরকার গণ ভোটের পক্ষে জনগণের রায় চেয়েছে। জনগণ গণভোটের পক্ষে রায়ও দিয়েছে। কিন্তু সরকার এখন সেই রায় মানছেন না। তারা গণভোটের জন রায়কে অস্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছে।

তিনি আরো বলেন, আমি সরকারকে বলবো, আপনারা বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন।

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এস