আংশিক ফলাফলে আরব দলগুলোর আসন বেড়ে ১৮টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে মানসুর আব্বাসের নেতৃত্বাধীন রা’আম পার্টি দুটি আসন বাড়িয়েছে।
এখনো কয়েকটি দল পার্লামেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। এর মধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৭ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৭ শতাংশ এবং চারেদি পাবলিক শূন্য দশমিক ২ শতাংশ ভোট।
তবে এই ফলাফল চূড়ান্ত নয়। ভোট গণনা চলতে থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে। সেনাসদস্যদের ভোটসহ বিশেষ খামে দেওয়া ভোটগুলো পরে গণনা করা হবে।
এস















