Photo 2 ok

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী এডভোকেট ড. মো. হেলাল উদ্দীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটের সাবেক সহকারী সেক্রেটারি ইঞ্জি. শেখ আলামিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সাবেক সহকারী সেক্রেটারি এড. রেজাউল করিম খন্দকার, যুবনেতা এডভোকেট শাহ মাহফুজুর রহমান, আশরাফুল আলম ইমন, শাহীন আহমদ খান, রেজাউল করিম, সোহেল রানা মিঠু প্রমুখ।

IMG-20221009-WA0002

র‌্যালির উদ্বোধনী সভায় বক্তাগণ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ১২ রবিউল আউয়ালের এই দিনেই জন্ম ও ওফাত হয়েছিল। আবার মদিনায় ইসলামী সাম্যের সমাজ প্রতিষ্ঠার সূচনা যে হিজরত, তাও সংঘটিত হয়েছিল এ মাসেই। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ (সা) তার রিসালাতের দায়িত্ব সম্পন্ন করেন দীর্ঘ ২৩ বছর জীবনে। তাঁর জীবনাদর্শে রয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। ‘সিরাতুন্নবী (সা) অর্থাৎ নবী (সা)-এর জীবন চরিত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ (সা)-এর দেখানো পথ থেকে আজ মুসলমানেরা দূরে সরে আসার কারণে হানাহানি দুঃখ যন্ত্রণা বেড়ে গিয়েছে। প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে মুসিলম উম্মাহকে আবারো নবী মুহাম্মদ (সা) রেখে যাওয়া দ্বীন ইসলামের দিকে ফিরে যেতে হবে। দ্বীন ইসলাম কায়েম অর্থাৎ সত্য ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাসূলের (সা) সিরাতকে অনুসরণ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে।

বক্তাগণ আরও বলেন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মহান রবের পরিচয় ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। নবী-রাসূলগণ মানুষকে আল্লাহর পথে আহবান করেছেন। তাঁর দেওয়া হুকুম আহকাম সমূহ সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মহাগ্রন্থ আল-কোরআনে আল্লাহ রাব্বুল আলামীন সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার সঠিক পন্থা জানিয়ে দিয়েছেন। আর এই পন্থা অবলম্বন করেই রাসূল (সা) একটি সমৃদ্ধ ও শান্তির সমাজ বিনির্মান করেছিলেন। তাই মানুষের অধিকার বা শান্তি প্রতিষ্ঠায় সমাজ, ব্যক্তি, সর্বক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ (সা)-এর আদর্শ অনুসরণ করতে হবে। অর্থাৎ তিনি যা করেছেন ও বলেছেন তা আমাদের করতে হবে এবং যা করতে নিষেধ করেছেন তা আমাদের বর্জন করতে হবে। এটাই একজন সত্যিকার মুসলমানের কাজ এবং এটাই ঈমানের মূল দাবি। বক্তারা সুরা আল ইমরানের ৩১ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন জীবনের সকল ক্ষেত্রেই রাসূলের (সা) অনুসরণই ইসলামের মূল শিক্ষা। (প্রেস রিলিজ)

এন