লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে তিনি গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামি সম্মেলনে অংশ নেবেন।
আজ জুমাবার (৩ জানুয়ারি) তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামি সম্মেলনে বক্তব্য দেবেন। বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন তিনি। গতকাল ফেনীর সোনাগাজীতে আল–হাসনাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন শায়েখ আব্বাসী।
এছাড়াও ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন তিনি। এর মধ্যে ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন।
আগামী ৮ জানুয়ারি ইয়াকুব আব্বাসী ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খান। তার ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে শায়েখ আলী ওমর ইয়াকুব ২০১৮ সাল থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশে আসছেন।
এনএইচ





