পাঁচটি সহজ উপায়ে স্মার্টফোনের স্টোরেজ খালি করা সম্ভব :
স্টোরেজ খালি করতে প্রথমে প্লে স্টোরে ‘মাই অ্যাপস’-এ USED ট্যাবে ক্লিক করে আমরা সবচেয়ে কম ব্যবহার করেছি এমন অ্যাপগুলো চিহ্নিত করতে হবে। অকেজো অ্যাপ আনইনস্টল করতে হবে। এর জন্য সেটিংসে গিয়ে অ্যাপস বা স্টোরেজ-এ ক্লিক করতে হবে।
অ্যাপের তালিকা তৈরি করতে হবে এবং স্টোরেজ ব্যবহার দেখতে হবে। কম ব্যবহৃত অ্যাপের ডেটা এবং ক্যাশে সাফ করতে হবে। ফটো ও ভিডিওগুলোর ব্যাক আপ নিয়ে ডিলিট করতে হবে।
এছাড়া গুগল ফটো বা ড্রপবক্সের মতো ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার করে ফটো ও ভিডিওর ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নেওয়ার পর, ফোন থেকে ফটো ও ভিডিও ডিলিট করতে হবে। Google Files অ্যাপ ব্যবহার করে বড় ফাইলগুলোও ডিলিট করতে হবে।
গান ও অন্যান্য মিডিয়া ডিলিট করতে হবে। স্ট্রিমিং পরিষেবাগুলো ব্যবহার করে, যেমন Spotify বা Gaana-র মাধ্যমে গান শোনা যেতে পারে৷
এছাড়া হোয়াটসঅ্যাপ মিডিয়া পরিচালনা করতে হবে। হোয়াটসঅ্যাপে সেটিংস গিয়ে তারপর স্টোরেজে ক্লিক করতে হবে। বড় ফাইল খুঁজে ডিলিট করতে হবে। অপ্রয়োজনীয় চ্যাট মিডিয়া ও গ্রুপ মিডিয়া ডিলিট করতে হবে। ফোন ফ্যাক্টরি রিসেট করতে হবে।
বাড়তি টিপস :
ফোন নিয়মিত আপডেট করতে হবে। ক্লাউড স্টোরেজ পরিষেবা ব্যবহার করে ফাইল সেভ করতে হবে।





