পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (১৫ জুলাই), ৩১ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ২৫ জিলহজ্জ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:
১০৯৯ - ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে

১৫৮৮ - ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।

১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।

১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।

১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।

১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।

১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।

১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।

১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।

১৯৭৩ - বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়।

১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূযয়ে নভোযানের সংঘর্ষে বিস্ফোরণ।

১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।

২০১০ - ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।

জন্ম:
১৬০৬ - রেমব্রন্ট, হল্যান্ডীয় শিল্পী।

১৮২০ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার।

১৮৬১ - শরৎকুমারী চৌধুরানী, বাঙালি লেখিকা।

১৮৯৩ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯০৩ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৯১৭ - আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।

১৯২৫ - বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৪১ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।

১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।

১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।

১৯৬১ - ফরেস্ট হুইটেকার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।

১৯৭৬ - ডিয়ান ক্রুগা, জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল।

১৯৭৭ - আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু:
১৮১৭ - রুশ অভিযাত্রী, ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত ও বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ।

১৮৭৮ - সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।

১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।

১৯৬০ - লরেন্স টিবেট, মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা।

১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।

২০১০ - প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।

২০১২ - সেলেস্ট হোম, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০১৭ - মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।

এন